বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeবিনোদনঅপারেশন জ্যাকপট: বাদ পড়লেন জায়েদ থাকছেন নিপুণ

অপারেশন জ্যাকপট: বাদ পড়লেন জায়েদ থাকছেন নিপুণ

প্রকাশ: ডিসেম্বর ২৯, ২০২৩ ২:১৩

জনপ্রিয় খবর

অপারেশন জ্যাকপট: বাদ পড়লেন জায়েদ থাকছেন নিপুণ

অপারেশন জ্যাকপট’ সিনেমার অভিনয়শিল্পীদের নাম নিয়ে গত কয়েক দিন থেকেই ‘নানা গুঞ্জন চলছিল। শোনা যাচ্ছিল সাংগঠনিক দ্বন্দ্ব ভুলে এই সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন নিপুণ আক্তার ও জায়েদ খান। তবে নিপুণ জানিয়ে দেন, জায়েদ খান এ সিনেমায় কাজ করলে তিনি কাজ করবেন না। তিনি যখন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, তখন জানতেন না এতে জায়েদ খান আছেন।

দ্রুতই সিনেমার সাইনিং মানি ফেরত দেবেন বলেও জানান নিপুণ। তবে বুধবার (২৭ ডিসেম্বর) ছবিটি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণায় নিপুণের নাম আসলেও জায়েদ খানের নাম বলা হয়নি। জানা যায়, শেষ পর্যন্ত সিনেমা থেকে বাদ পড়ছেন জায়েদ খান, থাকছেন নিপুণ।

এ বিষয়ে অপারেশন জ্যাকপটের সহপ্রযোজনা প্রতিষ্ঠান অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী বলেন, ‘অপারেশন জ্যাকপট তৈরি হবে বড় আয়োজনে। অভিনয় করবেন ৮০ জনের মতো শিল্পী। অনেক শিল্পীর সঙ্গে আমাদের কথা হয়েছে। অনেকের সঙ্গেই ব্যাটে-বলে মেলেনি। এর মানে এই নয় যে তারা বাদ পড়েছেন বা বাদ দেওয়া হয়েছে। যাদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, তাদের নাম জানানো হয়েছে।’ সংবাদ সম্মেলনে জায়েদ খান বা নিপুণ কেউই উপস্থিত ছিলেন না।

এর আগে অপারেশন জ্যাকপট থেকে সরে দাঁড়িয়েছেন বাপ্পী চৌধুরী। কারণ জানিয়ে এক ভিডিও বার্তায় বাপ্পী বলেন, ‘সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। পরে যখন স্ক্রিপ্ট পাই, তখন মনে হয় কাজটি করা আমার উচিত হবে না।’

বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম অধ্যায় অপারেশন জ্যাকপট। নৌ-সেক্টর কর্তৃক পরিচালিত এই গেরিলা অভিযানের বীরত্বের গল্প উঠে আসছে সিনেমার পর্দায়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হবে দেশের স্বাধীনতাসংগ্রামের এই ইতিহাস। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজিব বিশ্বাস। সিনেমার বাজেট ধরা হয়েছে ২১ কোটি টাকা।

শুক্রবার থেকে বাংলাদেশে শুরু হবে সিনেমার শুটিং। দেশ-বিদেশে শুটিং চলবে মার্চ পর্যন্ত। অপারেশন জ্যাকপটে আরও অভিনয় করবেন আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, ড্যানি সিডাক, খোরশেদ আলম খসরু, কাজী হায়াত প্রমুখ।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights