সোমবার, এপ্রিল ২০, ২০২৬
সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeবিনোদনজমজ সন্তানের মা হলেন পর্দার ‘ছোটি বহু’

জমজ সন্তানের মা হলেন পর্দার ‘ছোটি বহু’

প্রকাশ: ডিসেম্বর ১৭, ২০২৩ ১১:১২

জনপ্রিয় খবর

জমজ সন্তানের মা হলেন পর্দার ‘ছোটি বহু’

জমজ সন্তানের মা হয়েছেন ‘ছোটি বহু’খ্যাত অভিনেত্রী রুবিনা দিলাইক। সম্প্রতি দুটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন তিনি। রুবিনা দিলাইকের জিম ট্রেইনার জ্যোতি পাতিল এ খবর নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন জ্যোতি পাতিল। এতে তিনি লিখেন, ‘জমজ কন্যা সন্তানের জন্ম দেওয়ার জন্য অভিনন্দন রুবিনা দিলাইক।’ পরে এ পোস্ট সম্পাদনা করে তিনি লিখেন, ‘অভিনন্দন।’

তবে বাবা-মা হওয়ার খবর এখনো নিশ্চিত করেননি রুবিনা দিলাইক কিংবা তার বর অভিনব শুক্লা।

২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেন তারকা দম্পতি রুবিনা-অভিনব। চলতি বছরের সেপ্টেম্বরে বাবা-মা হতে যাওয়ার ঘোষণা দেন এই যুগল।

মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন রুবিনা। যদিও তার অভিনয়ে আসা নিয়ে আপত্তি ছিল তার বাবা-মায়ের। কিন্তু পরবর্তী সময়ে রাজি হন তারা।

৩৩ বছর বয়সী রুবিনা ভারতে ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ। অভিনয়ে পা দিয়ে রূপ আর মেধার স্বাক্ষর রাখেন তিনি। তার অভিনীত অনেক নাটকই দর্শকপ্রিয়তা লাভ করেছে। তবে ‘শক্তি-অস্তিত্ব কে এহসাস কি’ সিরিয়াল দিয়ে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন। ছোট পর্দার পাশাপাশি বলিউড সিনেমায়ও অভিনয় করেছেন রুবিনা।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights