সোমবার, অক্টোবর ৫, ২০২৬
সোমবার, অক্টোবর ৫, ২০২৬
Homeবিনোদন২৪ ঘণ্টা ঘূর্ণিঝড়ে আটকা আমির খান, নৌকা নামিয়ে উদ্ধার

২৪ ঘণ্টা ঘূর্ণিঝড়ে আটকা আমির খান, নৌকা নামিয়ে উদ্ধার

আপডেট: ডিসেম্বর ৬, ২০২৩ ৭:৩৫
প্রকাশ: ডিসেম্বর ৬, ২০২৩ ৭:৩১

জনপ্রিয় খবর

২৪ ঘণ্টা ঘূর্ণিঝড়ে আটকা আমির খান, নৌকা নামিয়ে উদ্ধার

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভারতের চেন্নাইসহ তামিলনাড়ু রাজ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের আগে হয়েছে প্রবল বৃষ্টি। পানির তলে ডুবে গেছে চেন্নাই শহরের বিস্তীর্ণ এলাকা। বেশ কয়েকজনের মৃত্যুর খবরও মিলেছে। ভারতের একাধিক সংস্থা উদ্ধার অভিযান চালাচ্ছে।

প্রায় ২৪ ঘন্টা এই ঝড়ের মধ্যে আটকে পড়েছিলেন বলিউড অভিনেতা আমির খান। তার সঙ্গে ছিলেন অভিনেতা বিষ্ণু বিশালও। তাদেরকে উদ্ধার করতে নৌকা ও উদ্ধারকারী টিম পাঠাতে হয়েছে।

ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আমির খান এবং অভিনেতা বিষ্ণু বিশালের আটকে পড়ার ছবি ভাইরাল হয়েছে। তাদের দুজনকেই আটকে পরা অবস্থান থেকে নিরাপদে বের করা হয়েছে। অভিনেতা বিষ্ণু বিশাল নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে সেই মুহূর্তের কিছু ছবি শেয়ার করেছেন। আমির খান এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের ছবি শেয়ার করে বলেছেন, ‘আমাদেরকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসকে ধন্যবাদ।’

বিষ্ণু জানান, উদ্ধার অভিযানটি চালাতে হয়েছে কারাপাক্কাম এলাকায়। তিনটি নৌকায় করে তাদের নিরাপদ স্থানে আনা হয়। এতে উদ্ধারকারী দলের সঙ্গে ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে বিষ্ণুর স্ত্রী ব্যাটমিন্টন তারকা জ্বালা গুট্টাও জানান, বাড়িতে পানি ঢুকেছে এবং সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে। ওয়াইফাই নেই, বিদ্যুৎ নেই এমনকি ফোনের সিগন্যালও নেই। অবশেষে ছাদে উঠে কোনোভাবে ফোন থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন।

তামিলনাড়ুর শিল্পমন্ত্রী টিআরবি রাজা উদ্ধার অভিযানে ধৈর্য ধরার জন্য অভিনেতা আমির খানের প্রশংসা করেছেন। তিনি আরও বলেছেন, আশ্চর্যজনকভাবে তিনি উদ্ধারের জন্য কোনও স্ট্রিং টেনে আনার চেষ্টা করেননি। সূত্র: আনন্দবাজার

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights