সোমবার, এপ্রিল ২০, ২০২৬
সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeবাংলাদেশরহস্যঘেরা স্ট্যাটাসে যা বললেন মাহি

রহস্যঘেরা স্ট্যাটাসে যা বললেন মাহি

আপডেট: ডিসেম্বর ৩, ২০২৩ ৯:৫৪
প্রকাশ: ডিসেম্বর ৩, ২০২৩ ৫:৩২

জনপ্রিয় খবর

রহস্যঘেরা স্ট্যাটাসে যা বললেন মাহি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি যুদ্ধ ঘোষণার হুশিয়ারি দিয়েছেন। শনিবার (২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত ফেসবুক ওয়ালে এ সংক্রান্ত একটি রহস্যঘেরা স্ট্যাটাস দিয়েছেন তিনি।

ওই পোস্টে মাহি লিখেছেন, ‘যেটা খবর পেলাম সেটা যদি সত্যি হয়, তাহলে আপনার কপালে খারাপ আছে বলে দিলাম। যুদ্ধ ঘোষণা হবে কালকে।’ তবে এমন হুশিয়ারি কাকে উদ্দেশ্য করে বলেছেন তা উল্লেখ করেননি এই চিত্রনায়িকা।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল চারটার দিকে রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

গত ২৭ নভেম্বর দুপুরে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মাহিয়া মাহির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার এক আত্মীয়। মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন পাননি। শেষমেশ তিনি তার নানাবাড়ির আসনে (রাজশাহী-১) স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। তানোর শুধু তার নানাবাড়ি নয়, এখানেই তার জন্ম ও বেড়ে ওঠা। তিনি এখানকার মানুষ।

‘ভালোবাসার রং’ সিনেমা দিয়ে ঢালিউড পেয়েছিল চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। ১১ বছরে চলচ্চিত্রের নানা অলিগলি পেরিয়ে মাহিকে দেখা গেছে রাজনীতির মাঠেও। বেশ কয়েক মাস ধরে রাজনীতিতে সক্রিয় হন। অংশ নেন আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশে। আভাস পাওয়া যাচ্ছিল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করবেন। শেষ পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমাও দেন। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights