সোমবার, জুন ১, ২০২৬
সোমবার, জুন ১, ২০২৬
Homeবিনোদনগায়ক অমিকে বিয়ে করেছেন চিত্রনায়িকা আঁচল

গায়ক অমিকে বিয়ে করেছেন চিত্রনায়িকা আঁচল

প্রকাশ: নভেম্বর ৩০, ২০২৩ ১০:২৬

জনপ্রিয় খবর

গায়ক অমিকে বিয়ে করেছেন চিত্রনায়িকা আঁচল

অমির ভালো নাম সৈয়দ শরিফুল রহমান। জানা গেছে, প্রায় তিন বছর আগে বিয়ে করেছেন তারা। পারিবারিক আয়োজনে বিয়ে হলেও বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর ) দুপুরে এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিয়ের কথা স্বীকার করেন চিত্রনায়িকা আঁচল।

বিষয়টি নিয়ে আঁচল বলেন, ‘২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি কুমিল্লাতে আমরা বিয়ে করি। কারণ অমির বাড়ি হলো কুমিল্লায়। এর পরপরই আমার শাশুড়ি করোনাতে আক্রান্ত হন। টানা ১ মাস ছিলেন হাসপাতালে। কিন্তু তাকে আর ফেরাতে পারিনি। শাশুড়ি মারা যাওয়াতে স্বাভাবিকভাবেই আমরা ভেঙে পড়ি। তাই বিয়ের খবরের ঘোষণা দেওয়া হয়নি। তবে দুই পরিবারের সদস্যদের নিয়েই ছোট পরিসরে আমাদের বিয়ের আয়োজন হয়েছিল।’

তিনি জানালেন, সে বছরই তারা হানিমুনে গিয়েছিলে। ঘুরেছেন মালোয়েশিয়া ও সিঙ্গাপুর।

বিবাহপরবর্তী জীবন প্রসঙ্গে এ নায়িকা বলেন, ‘খুব ভালো সময় কাটছে আমাদের। বলা যায়, এখনই আমরা প্রেম করছি।’

‘জান রে’ শিরোনামের একটি গানের ভিডিও চিত্রে অভিনয় করতে গিয়ে সেই গানের গায়ক সৈয়দ অমির সঙ্গে পরিচয়। গানটি মুক্তির পর দুজনের সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। প্রকাশ্যে তাদের প্রেম নিয়ে কথাও বলেছিলেন আঁচল। তবে বিয়ে বিষয়টি সবসময় এড়িয়ে গেছেন।

উল্লেখ্য, ২০১১ সালে ‘ভুল’ সিনেমার মাধ্যমে ঢালিউড নায়িকা আঁচলের আত্মপ্রকাশ। ‘জটিল প্রেম’ দিয়ে নজর কাড়েন এবং ‘সুলতানা বিবিয়ানা’র মাধ্যমে প্রশংসিত হন। এ পর্যন্ত দেড় ডজন সিনেমায় কাজ করেছেন এ নায়িকা। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিওতে কাজ করছেন তিনি।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights