শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeশিক্ষানির্বাচনের তফসিল ঘোষণা করল ডাকসু

নির্বাচনের তফসিল ঘোষণা করল ডাকসু

প্রকাশ: জুলাই ২৯, ২০২৫ ৫:৩৩

জনপ্রিয় খবর

নির্বাচনের তফসিল ঘোষণা করল ডাকসু

আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে ডাকসুর তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসীম উদ্দিন। এসময় ডাকসুর সব রিটার্নিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ সময় জানানো হয়, ৩০ জুলাই (বুধবার) খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৬ আগস্ট (বুধবার) বিকাল ৪টা পর্যন্ত খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ। বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা ১১ আগস্ট (সোমবার) বিকাল ৪টা প্রকাশ করা হবে।

১২ আগস্ট (মঙ্গলবার) থেকে ১৮ আগস্ট (সোমবার) পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করা যাবে।

মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ১৯ আগস্ট (মঙ্গলবার) বেলা ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ২০ আগস্ট (বুধবার)। পরদিন ২১ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ১টায় প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৫ আগস্ট (সোমবার) দুপুর ১টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট (মঙ্গলবার) বিকাল ৪টায়।

আর ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলবে ডাকসুর ভোটগ্রহণ। একইদিন ভোট গণনার পর ফলাফল ঘোষণা করা হবে।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights