শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeঅর্থনীতি ও বাণিজ্য৩০ বিলিয়ন ডলারে পৌঁছেছে দেশের মোট রিজার্ভ 

৩০ বিলিয়ন ডলারে পৌঁছেছে দেশের মোট রিজার্ভ 

প্রকাশ: জুলাই ২৫, ২০২৫ ২:০৯

জনপ্রিয় খবর

৩০ বিলিয়ন ডলারে পৌঁছেছে দেশের মোট রিজার্ভ 

আইএমএফের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার দেশে রিজার্ভ বিপিএম-৬ (BPM6) পদ্ধতিতে ২ হাজার ৪৯৮.৮২ মিলিয়ন ডলার (প্রায় ২.৫ বিলিয়ন ডলার) দাঁড়িয়েছে। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৪.৫ মিলিয়ন ডলার (প্রায় ৩ বিলিয়ন ডলার)।

গত ১৬ জুলাই আইএমএফের হিসাবে রিজার্ভ বিপিএম-৬ (BPM6) পদ্ধতিতে ছিল ২,৪৯৯.৫৪ মিলিয়ন ডলার এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে ৩,০২.৬৬ মিলিয়ন ডলার।

এর আগে, গত মে-জুনের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ২০১.৯৪ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করার পর গত ৭ জুলাই দেশে রিজার্ভ বিপিএম-৬ (BPM6) পদ্ধতিতে ২ হাজার ৪৪৩.৮৯ মিলিয়ন ডলার এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে ২ হাজার ৯৪২.৯৩ মিলিয়ন ডলার ছিল।

তারও আগে, গত ২ জুলাই রিজার্ভ বিপিএম-৬ (BPM6) পদ্ধতিতে ২ হাজার ৬৬৮.৬৯ মিলিয়ন ডলার এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে ৩ হাজার ১৭১.৭৭ মিলিয়ন ডলার ছিল। গত ৩০ জুন এটি বিপিএম-৬ (BPM6) পদ্ধতিতে ২ হাজার ৬৬৬.৩৬ মিলিয়ন ডলার এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে ৩ হাজার ১৬৮.৩৯ মিলিয়ন ডলার ছিল। ২৯ জুন রিজার্ভ বিপিএম-৬ (BPM6) পদ্ধতিতে ২ হাজার ৩০১.৯৮ মিলিয়ন ডলার এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে ৩ হাজার ১৩১.৩৭ মিলিয়ন ডলার ছিল। গত ২৫ জুন দেশে রিজার্ভ বিপিএম-৬ (BPM6) পদ্ধতিতে ২ হাজার ২৬৫.২৩ মিলিয়ন ডলার এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে ২ হাজার ৭৬৭.২০ মিলিয়ন ডলার ছিল।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights