বুধবার, এপ্রিল ২২, ২০২৬
বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeজেলার খবরদৌলতদিয়ায় যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে একজনের মৃত্যু

দৌলতদিয়ায় যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে একজনের মৃত্যু

প্রকাশ: ডিসেম্বর ২১, ২০২৩ ১১:৫০

জনপ্রিয় খবর

দৌলতদিয়ায় যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে একজনের মৃত্যু

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে দেশি মদ পান ও যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে আব্দুল সালাম শেখ (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হরি বাড়িয়া গ্রামের বাসিন্দা।

বুধবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সালামের বন্ধু আয়নাল জানান, বুধবার বিকেলে তারা দৌলতদিয়া যৌনপল্লীর পাশে রেল স্টেশনে শিল্পী-লাল্টুর রাজশাহী বোর্ডিংয়ে ওঠেন। রাত ১০টার দিকে যৌনপল্লীতে ঢুকে দেশি মদ ও একই সঙ্গে যৌন উত্তেজক ট্যাবলেট খান। একপর্যায়ে সালাম অসুস্থ হয়ে পড়লে তাকে রাত আড়াইটার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, ‘দেশি মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট মাত্রাতিরিক্ত সেবন করায় স্ট্রোকে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অপমৃত্যু মামলা করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights