বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeজেলার খবরদলীয় কোন্দলের জেরে রাউজানের বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা!

দলীয় কোন্দলের জেরে রাউজানের বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা!

প্রকাশ: অক্টোবর ৮, ২০২৫ ১০:০৫

জনপ্রিয় খবর

দলীয় কোন্দলের জেরে রাউজানের বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা!

মঙ্গলবার (৭ অক্টোবর )সন্ধ্যা পৌনে ছয়টার দিকে চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেল করে আসা অস্ত্রধারীদের ছোড়া গুলিতে মুহাম্মদ আবদুল হাকিম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

এ সময় তিনি প্রাইভেট কারে চড়ে রাউজান থেকে চট্টগ্রামে ফিরছিলেন। এই হামলার ঘটনায় তাঁর সঙ্গে গাড়িতে থাকা আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হন।

এ ঘটনা ঘটে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজারের পানি শোধনাগার মূল ফটকের সামনে।

নিহত আবদুল হাকিম রাউজানে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। তিনি ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর রাউজানের বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। এক বছর ধরে তিনি কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলনের ব্যবসা করছিলেন। গিয়াস কাদের চৌধুরীর অনুসারীদের দাবী, রাউজানের বাসিন্দা হাকিম চৌধুরী টার্গেট কিলিংয়ের শিকার।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর এ নিয়ে শুধুমাত্র রাউজানেই বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে প্রায় দেড় ডজন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী খুন হলেন। বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় অন্তত শতাধিকবার। ৩০০-এর বেশি মানুষ এসব ঘটনায় গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights