বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
Homeজেলার খবরতিস্তার পানি বিপৎসীমার ওপর,ভয়াবহ বিপদের আভাসে খোলা হলো ৪৪ গেইট

তিস্তার পানি বিপৎসীমার ওপর,ভয়াবহ বিপদের আভাসে খোলা হলো ৪৪ গেইট

প্রকাশ: আগস্ট ১৩, ২০২৫ ৪:১৬

জনপ্রিয় খবর

তিস্তার পানি বিপৎসীমার ওপর,ভয়াবহ বিপদের আভাসে খোলা হলো ৪৪ গেইট

বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টায় পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ২০ সেন্টিমিটার, অর্থাৎ বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে সকাল ৬টায় পানির প্রবাহ ছিল ৫২ দশমিক ২২ সেন্টিমিটার। অর্থাৎ ৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়।

তিস্তা ব্যারাজে নিয়োজিত পানি পরিমাপক নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী গণমাধ্যমকে বলেন, তিস্তার পানি সকাল ৬টা বিপৎসীমার ওপরে ছিল। পরে ৯টায় পানির প্রবাহ ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে। পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে ৪৪টি স্লুইসগেট খুলে দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights