বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeজেলার খবরআশু‌লিয়ায় চাকু দি‌য়ে হত‌্যাকারী জামাই মাসুদ গ্রেফতার

আশু‌লিয়ায় চাকু দি‌য়ে হত‌্যাকারী জামাই মাসুদ গ্রেফতার

আপডেট: জুন ১২, ২০২৫ ৯:৫১
প্রকাশ: জুন ১২, ২০২৫ ৯:৫০

জনপ্রিয় খবর

আশু‌লিয়ায় চাকু দি‌য়ে হত‌্যাকারী জামাই মাসুদ গ্রেফতার

‎আজ ১২ জুন ২০২৫ইং তা‌রি‌খে দুপুর ২ ঘ‌টিকায় আশু‌লিয়া থানায় অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার শাহিনুর কবিরের উপ‌স্থি‌তে এক সংবাদ স‌ম্মেল‌নের আয়োজন করা হয় ।

‎ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম এঁর নির্দেশক্রমে সাভার সার্কেল অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার জনাব শাহিনুর কবিরেরনেতৃত্বে আশুলিয়া থানা পুলিশের একটি চৌকশ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার জামধলা গ্রা‌মের মোঃ সোলেমান মিয়ার ছে‌লে ছিনতাইকারী মোঃ মাসুদ মিয়া ওরফে জামাই মাসুদ ওরফে রানা (৩৭) কে আশুলিয়া থানা পুলিশ বাইপাইল এসএ পরিবহনের গলি থেকে গ্রেফতার করেন।

‎গ্রেফতারকৃত ছিনতাইকারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সে দীর্ঘদিন যাবত ঢাকা জেলার বাইপাইল, আশুলিয়া ও আশপাশের এলাকায় ছিনতাই করে আসছে। উক্ত ছিনতাইয়ের ঘটনা সে ঘটাইয়াছে বলে স্বীকার করেছে। হত্যায় ব্যবহৃত চাকু তার দেখানো জায়গা বাইপাইলের এসএ পরিবহনের সামনে একটি কাভার ভ্যানের নিচে থেকে উদ্ধার করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights