বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeজেলার খবর‎ঢাকা পবিস-১ ভিলেজ ইলেকট্রিশিয়ান‌দের প্রতিবাদ সভা ও সংহতি প্রকাশ

‎ঢাকা পবিস-১ ভিলেজ ইলেকট্রিশিয়ান‌দের প্রতিবাদ সভা ও সংহতি প্রকাশ

প্রকাশ: মে ২৭, ২০২৫ ৮:৩১

জনপ্রিয় খবর

‎ঢাকা পবিস-১ ভিলেজ ইলেকট্রিশিয়ান‌দের প্রতিবাদ সভা ও সংহতি প্রকাশ

‎আজ মঙ্গলবার (২৭ মে ২০২৫ইং) দুপুর তিন ঘ‌টিকায় প‌বিস-১ এ সদর দপ্তরের সভাপ‌তি ব‌শির আহ‌মেদ এর নেতৃ‌ত্বে এই প্রতিবাদ সভা অনু‌ষ্ঠিত হ‌য়।

‎উক্ত প্রতিবাদ সভায় বক্তারা ব‌লেন, বিআরইবি কর্তৃক দীর্ঘ তিন মাস প্রশিক্ষণের মাধ‌্যমে আমরা নি‌য়োগ প্রাপ্ত হ‌য়ে‌ আমা‌দের ইলেকট্রিশিয়ানদের নাম অনলাইন সার্ভা‌রের সংযুক্ত করা হয় কিন্তু গত দুই মাস যাবৎ আমা‌দের নাম অনলাইন সার্ভা‌র থে‌কে মু‌ছে ফেলা হয় ।  তাই আমরা প‌বিস-১ সদর দপ্তর সহ মোট ১০টি জোনাল অ‌ফিসের সকল ভিলেজ ইলেকট্রিশিয়ানরা সার্ভারে পাসওয়ার্ড সংযুক্তকরন, কাজের মজুরি পূর্ণ নির্ধারন ও দালাল মুক্ত পল্লী বিদ্যুৎ সমিতি বাস্তবায়নের লক্ষ্যে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয় ।

‎উক্ত প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছি‌লেন, ভিলেজ ইলেকট্রিশিয়ানদের সাধারন সম্পাদক ‌সে‌লিম হো‌সেন (প‌বিস-১ এর সদর দপ্তর), সভাপ‌তি আমজাদ হো‌সেন (কা‌লিয়া‌কৈর উপ‌জেলা প‌বিস-১ জোনাল অ‌ফিস), সাঃ সম্পাদক মোঃ তোফাজ্জল  হো‌সেন (কা‌লিয়া‌কৈর প‌বিস-১ জোনাল অ‌ফিস),  সাংগঠ‌নিক সম্পাদক লুৎফর মোল্লা (প‌বিস-১ এর সদর দপ্তর) ও সাইদুর পা‌লোয়ানসহ আরও ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সদর দপ্তর সহ মোট ১০টা জোনাল অ‌ফিসের মোট ১৬২ জন সদস‌্যবৃন্দ ।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights