শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeজেলার খবরআশুলিয়ায় নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আশুলিয়ায় নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশ: মে ১৪, ২০২৫ ৮:০৮

জনপ্রিয় খবর

আশুলিয়ায় নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

‎বুধবার (১৪ মে) বাইপাইলের শান্তিনগর এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

‎নিহতরা হলেন- পাবনার আমিনপুর থানার রতন মিয়ার ছেলে লিমন হোসেন (১০) এবং জামালপুরের মাদারগঞ্জ থানার জিয়াউল হোসেনের ছেলে মানিক হোসেন (৮)।

‎নিহতদের স্বজনরা জানান, গতকাল রাত থেকে নিখোঁজ ছিল শিশুরা। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে মাইকিং করা হয় এলাকায়। সকালে বাসার পাশের পুকুরে শিশু দুটির মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

‎আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ সাইফুল্লাহ আকন্দ বলেন, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights