শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeজেলার খবরতর্ক-বিতর্কের মধ্যেই কিশোরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

তর্ক-বিতর্কের মধ্যেই কিশোরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

প্রকাশ: মে ১২, ২০২৫ ৬:২২

জনপ্রিয় খবর

তর্ক-বিতর্কের মধ্যেই কিশোরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সোমবার (১২ মে) দুপুরে উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিশাদ আলি (১৪) দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার দিকে ছয়ঘরিয়া গ্রামের কাজিপাড়ার রাস্তার পাশে মো. বাইতুল্লার ছেলে মো. হযরত আলির সঙ্গে একই গ্রামের রিশাদ আলির তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে হযরত আলির হাতের হাঁসুয়া দিয়ে রিশাদের গলায় কোপ মেরে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, অভিযুক্ত হযরত আলি এলাকার চিহ্নিত মাদককারবারি। তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ তিতুমির বলেন, মার্ডার হওয়ার কথা শুনেছি। পুলিশ কাজ করছে। তদন্ত ছাড়া কিছু বলা যাবে না।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights