সোমবার, অক্টোবর ৫, ২০২৬
সোমবার, অক্টোবর ৫, ২০২৬
Homeকর্পোরেটপাটগ্রামে এনসিসি ব্যাংকের “বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ”

পাটগ্রামে এনসিসি ব্যাংকের “বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ”

প্রকাশ: ডিসেম্বর ৯, ২০২৩ ৬:৪২

জনপ্রিয় খবর

পাটগ্রামে এনসিসি ব্যাংকের “বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ”

এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রামে সাবেক ছিটমহলের প্রান্তিক ভূট্টাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম.শামসুল আরেফিন এর সভাপতিত্বে পাটগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোট ৩৫০ জন প্রান্তিক ভূট্টাচাষীদের মাঝে বিভিন্ন প্রকারের ভূট্টা বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন।

এসময় এনসিসি ব্যাংক সিআরএম ডিভিশন এর এসভিপি মুহাম্মদ শাহিদুল ইসলাম, রংপুর শাখার ব্যবস্থাপক রবীন্দ্রনাথ রায়, জনসংযোগ বিভাগের প্রধান মো. আনোয়ার হোসেন এবং পাটগ্রাম শাখার ব্যবস্থাপক মোঃ নাজির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাটগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলাম এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা প্রধানমন্ত্রীর আহবান তথা দেশের প্রতি ইঞ্চি জমি আবাদযোগ্য করার কার্যক্রমে সহযোগিতা এবং কৃষকেদের পাশে দাঁড়ানোর জন্য এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম.শামসুল আরেফিন বলেন, এনসিসি ব্যাংক প্রধানমন্ত্রীর ঘোষিত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রতি ইঞ্চি জায়গা চাষযোগ্য করে গড়ে তোলার জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনসিসি ব্যাংক কৃষকদের পাশে দাড়িয়েছে। ভবিষ্যতে কৃষি যন্ত্রপাতিসহ আরও উন্নত প্রযুক্তির যন্ত্রাংশ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ এবং কৃষি গবেষণা কাজে ও উৎপাদিত কৃষি পণ্য সংরক্ষণে কৃষকদের সহায়তায় এনসিসি ব্যাংক পরিকল্পনার কথা উল্লেখ করেন।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights