শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeবাংলাদেশঅবশেষে চালু হলো মিরপুর-১০ মেট্রো স্টেশন

অবশেষে চালু হলো মিরপুর-১০ মেট্রো স্টেশন

আপডেট: অক্টোবর ১৫, ২০২৪ ৮:৩৩
প্রকাশ: অক্টোবর ১৫, ২০২৪ ১১:২৫

জনপ্রিয় খবর

অবশেষে চালু হলো মিরপুর-১০ মেট্রো স্টেশন

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ এ তথ্য জানান।তিনি বলেন, আজ মঙ্গলবার সকাল থেকে মিরপুর-১০ মেট্রো স্টেশন চালু করা হয়েছে।

জানা যায়, মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনের প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে। প্রস্তুত করা হয়েছে ক্ষতিগ্রস্ত টিকিট কাটার মেশিন, ইলেকট্রনিক সরঞ্জামসহ পুরো অবকাঠামো।

এর আগে গত শনিবার (১২ অক্টোবর) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, নিরাপত্তা নিশ্চিতে যে বিষয়গুলো দরকার তা দেখছি। বিষয়গুলো সচিব থেকে উপদেষ্টাকে জানানো হয়েছে। আশা করছি খুব শিগগির চালু করে দিতে পারব।

উল্লেখ্য, বৈষম্যবিরাধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ১৯ জুলাই ভাঙচুর ও হামলার ঘটনায় বন্ধ হয়ে যায় মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনটি। এরপর থেকেই বন্ধ ছিল স্টেশনটি।

হামলার ঘটনার পর বিগত আওয়ামী সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরিদর্শনে গিয়ে জানিয়েছিল স্টেশনটি চালু করতে এক বছরের বেশি সময় লাগবে। তবে ২ মাস ১৭ দিন পর মঙ্গলবার চালু হচ্ছে মেট্রোরেল মিরপুর-১০ স্টেশন।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights