শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeবাংলাদেশ২৪ ঘণ্টার মধ্যে জনপ্রশাসন সচিবসহ সকলকে অপসারণ করার দাবি

২৪ ঘণ্টার মধ্যে জনপ্রশাসন সচিবসহ সকলকে অপসারণ করার দাবি

প্রকাশ: অক্টোবর ৩, ২০২৪ ৫:৪৪

জনপ্রিয় খবর

২৪ ঘণ্টার মধ্যে জনপ্রশাসন সচিবসহ সকলকে অপসারণ করার দাবি

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সংগঠনের সমন্বয়ক এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। দাবি আদায় না হলে আগামী রোববার (০৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থানের ঘোষণাও দেওয়া হয়েছে বিবৃতিতে।

বিবৃতিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. মোখলেস উর রহমান ও কয়েকজন অতি. সচিব ও যুগ্ম সচিবের অবিশ্বাস্য রকম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা সম্পর্কে বিভিন্ন মিডিয়ায় সম্প্রতি যেসব তথ্যনির্ভর খবর পরিবেশিত হয়েছে; তা জেনে আমরা স্তম্ভিত ও উদ্বিগ্ন।

বিবৃতিতে আরও বলা হয়, তারা উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনের নেতৃত্বদানকারী কয়েকজন ‘সমন্বয়কারীর’ নাম ভাংগিয়ে জনপ্রশান মন্ত্রণালয়কে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। তাদের এই অপকর্ম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সমগ্র জনপ্রশাসন, দেশ ও জাতিকে গভীরভাবে হেয় প্রতিপন্ন করেছে। আমরা তাদের এ কু-কর্মকে কখনই মেনে নিতে পারি না।

বিবৃতিতে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য আরও জানায়, আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. মোখলেস উর রহমান ও দায়ী অতি. সচিব ও যুগ্ম-সচিবের চাকরি থেকে অপসারণপূর্বক আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবি পূরণ না হলে আগামী রোববার (০৬ অক্টোবর) সকাল ৯টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে ‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি’ ঘোষণা করছি।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights