শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeবাংলাদেশনৌবাহিনীর একটি উড়োজাহাজ আটকে গেল ফুটওভার ব্রিজের সঙ্গে

নৌবাহিনীর একটি উড়োজাহাজ আটকে গেল ফুটওভার ব্রিজের সঙ্গে

প্রকাশ: এপ্রিল ১, ২০২৪ ৪:৩৪

জনপ্রিয় খবর

নৌবাহিনীর একটি উড়োজাহাজ আটকে গেল ফুটওভার ব্রিজের সঙ্গে

রোববার (৩১ মার্চ) রাত সোয়া ১০টার দিকে বিএএফ শাহীন কলেজের গেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরাতন একটি উড়োজাহাজ ট্রাকে (ট্রেইলার) করে নেওয়া হচ্ছিল। ওই উড়োজাহাজের দুই পাশের ডানাগুলো আগেই খুলে রাখা হয়েছিল। তবে ফুটওভার ব্রিজের সঙ্গে উড়োজাহাজের লেজ আটকে যায়। এতে ট্রাকটিও ফুটওভার ব্রিজের নিচে আটকে থাকে।

২০১৩ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যে দুটি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্র্যাফট যুক্ত করা হয়েছিল, এটি তার একটি। নীল-সাদা রঙের ডরনিয়ার ২২৮ টার্বোপ্রপ বিমানের গায়ে বাংলাদেশ নেভি লেখা ছিল।

বাহির দেখে দেখেই বোঝা যাচ্ছিল উড়োজাহাজটির কিছু অংশ আগেই খুলে রাখা হয়েছিল। আটকে যাওয়ার কিছুক্ষণ পর কয়েকজন কর্মী একটি ফর্ক লিফট এনে উড়োজাহাজের লেজ খুলে ফেলেন। পরে ফুটওভার ব্রিজের নিচ থেকে মুক্ত হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পায় উড়োজাহাজবাহী ট্রাকটি।

তবে তার আগেই দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা পাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করে দেন। রাত সাড়ে ১০টার দিকে উড়োজাহাজটি নিয়ে ট্রাকটি মহাখালীর দিকে চলে যায়।

বিএএফ শাহীন কলেজের নিরাপত্তাকর্মী মো. ওয়াহিদ জানান, উড়োজাহাজটি আধা ঘণ্টার বেশি সময় আটকে ছিল। রাস্তায় এভাবে উড়োজাহাজের লেজ আটকে থাকতে দেখে অনেকেই মোবাইল ফোনে ছবি-ভিডিও ধারণ করেছেন।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights