মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Homeবাংলাদেশপ্রধানমন্ত্রীর প্রশ্ন তাঁদের বউদের ভারতীয় শাড়িগুলো কেন পুড়িয়ে দিচ্ছেন না

প্রধানমন্ত্রীর প্রশ্ন তাঁদের বউদের ভারতীয় শাড়িগুলো কেন পুড়িয়ে দিচ্ছেন না

প্রকাশ: মার্চ ২৭, ২০২৪ ১১:৫২

জনপ্রিয় খবর

প্রধানমন্ত্রীর প্রশ্ন তাঁদের বউদের ভারতীয় শাড়িগুলো কেন পুড়িয়ে দিচ্ছেন না

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমার প্রশ্ন, যে বিএনপি নেতারা বলছেন ভারতীয় পণ্য বর্জন, তাঁদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? তাঁদের বউদের কাছ থেকে সেই শাড়িগুলো এনে কেন পুড়িয়ে দিচ্ছেন না।’

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি এখন বলব আমাদের এই বিএনপি নেতাদের, যাঁরা যাঁরা ভারতীয় পণ্য বর্জন করবেন, সবাই বাড়িতে গিয়ে তাঁদের বউরা যেন কোনোমতে কোনো ভারতীয় শাড়ি না পরেন। তাঁদের আলমারিতে যে কয়টা শাড়ি আছে, সব এনে যেদিন ওই অফিসের সামনে পোড়াবেন, সেই দিন বিশ্বাস করব যে আপনারা সত্যিকার ভারতীয় পণ্য বর্জন করলেন।’

ভারত থেকে গরমমসলা, পেঁয়াজ, রসুন ও আদা আমদানির কথা তুলে এগুলো বিএনপি নেতারা রান্নায় ব্যবহার করবেন কি না, সে প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘মসলাপাতি, আদা যা কিছু আসছে, তাদের কারও পাকের ঘরে যেন এই ভারতীয় মসলা না দেখা যায়। তাদের রান্না করে খেতে হবে এইসব মসলাবিহীন। কাজেই এটা তারা খেতে পারবেন কি না, সেই জবাবটা তাদের দিতে হবে।’

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights