মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Homeবাংলাদেশগোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৫

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৫

প্রকাশ: মার্চ ২০, ২০২৪ ১:০৮

জনপ্রিয় খবর

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৫

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছেন। বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার ছাগলছিরা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল।

তিনি বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা লুবানা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি পথে উপজেলার ছাগলছিরা বাসস্ট্যান্ডে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights