শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeধর্মরোজাদারের মুখের গন্ধ মহান আল্লাহর কাছে অধিক প্রিয়

রোজাদারের মুখের গন্ধ মহান আল্লাহর কাছে অধিক প্রিয়

প্রকাশ: মার্চ ১৮, ২০২৪ ১০:৪১

জনপ্রিয় খবর

রোজাদারের মুখের গন্ধ মহান আল্লাহর কাছে অধিক প্রিয়

তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো।(সুরা বাকারা) সুতরাং রোজা মূল কনসেপ্ট হচ্ছে মুমিনকে মুত্তাকী বানানো। কারণ রোজাই একমাত্র ফরজ ইবাদত যা শুধু বান্দাহ আল্লাহর জন্যেই রাখে, যাতে লোক দেখানো কিছু ই থাকেনা।হাদীসে কুদসীতে মহান আল্লাহ এজন্যই বলেছেন-রোজা আমার, আর এর পুরস্কার আমি নিজ হাতে দিব,সুবহানাল্লাহ।
রোজাদারের মুখের গন্ধ মহান আল্লাহর কাছে মেশকের সুগন্ধির চেয়েও অধিক প্রিয় (বুখারী)। সুতরাং আমাদের উচিৎ হবে ইবাদতের বসন্তের মাস ,কুরআন নাযিলের এ রমজানকে মাস কাজে লাগানো।বেশি বেশি তিলাওয়াত করা,বেশি বেশি দান করা,হারহামেশা জিকির করা, বেশি বেশি নফল সালাত আদায় করা এবং যাবতীয় গুনাহের কাজ থেকে নিজেকে সর্বদা বিরত রাখা। তাহলেই আল্লাহ তায়া’লা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমাদেরকে তাকওয়াবান করে দিবেন।
আল্লাহ তায়া’লা আমাদেরকে তার পছন্দ মত ইবাদত করার তাওফিক দান করুন আমীন ছুম্মা আমীন।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights