বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
Homeবাংলাদেশশনিবার দুপুর থেকে ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

শনিবার দুপুর থেকে ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

প্রকাশ: মার্চ ২, ২০২৪ ৭:১০

জনপ্রিয় খবর

শনিবার দুপুর থেকে ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য শনিবার (২ মার্চ) রাজধানীর কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ।

শুক্রবার (১ মার্চ) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পাইপ লাইনের জরুরি মেরামতের জন্য শনিবার (২ মার্চ) দুপুর দেড়টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা ক্যান্টনমেন্ট, বনানী ডিওএইচএস, আরজতপাড়া, শাহিনবাগ এলাকায়  বন্ধ থাকবে সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ।

এছাড়া, ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights