বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
Homeবাংলাদেশবইমেলা শেষ হচ্ছে আজ

বইমেলা শেষ হচ্ছে আজ

আপডেট: মার্চ ২, ২০২৪ ১:৩৫
প্রকাশ: মার্চ ২, ২০২৪ ১:২৮

জনপ্রিয় খবর

বইমেলা শেষ হচ্ছে আজ

অমর একুশে বইমেলা ২০২৪ শেষ হচ্ছে আজ শনিবার। সমাপনী দিনে মেলা সকাল ১১টায় শুরু হবে। চলবে রাত ৯টা পর্যন্ত।

বইমেলার সমাপনী অনুষ্ঠান বিকেল ৫টায় শুরু হবে। অনুষ্ঠানে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী। বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি সচিব খলিল আহমদ।

অনুষ্ঠানে শুভেচ্ছা ভাষণ প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে বইমেলা ২০২৪’-এর সদস্য সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম।

এদিকে, শুক্রবার অমর একুশে বইমেলার ৩০তম দিনে নতুন বই এসেছে ২১৯টি। এর মধ্যে কবিতার বই ৯০টি, গল্পের বই ৩৫টি,উপন্যাস ২৫টি, ছড়ার বই ৫টি, ইতিহাসের বই ৪টি, অন্যান্য বই ৮টি।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights