মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Homeবাংলাদেশপায়রা বন্দরের নতুন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন চৌধুরী

পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন চৌধুরী

আপডেট: জানুয়ারি ২৭, ২০২৪ ১২:০৫
প্রকাশ: জানুয়ারি ২৫, ২০২৪ ৯:৪৯

জনপ্রিয় খবর

পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন চৌধুরী

পায়রা সমুদ্রবন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) তিনি পায়রা বন্দরের বিদায়ী চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল গোলাম সাদেকের কাছ থেকে দায়িত্ব বুঝে নিবেন। আর বিদায়ী চেয়ারম্যান ফিরে যাবেন বাংলাদেশ নৌ-বাহিনীতে।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আব্দুল্লাহ আল মামুন চৌধুরী চট্টগ্রাম নৌবাহিনীর এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতির আদেশে গত ১৪ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights