বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeবাংলাদেশছুটি কাটিয়ে ঢাকায় ফি‌রলেন পিটার হাস

ছুটি কাটিয়ে ঢাকায় ফি‌রলেন পিটার হাস

প্রকাশ: ডিসেম্বর ২৮, ২০২৩ ৭:০৬

জনপ্রিয় খবর

ছুটি কাটিয়ে ঢাকায় ফি‌রলেন পিটার হাস

ভারতের নয়াদিল্লিতে বড়দিনের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকায় পৌঁছান তিনি। পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক‌টি সূত্র এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছে।

গত ২২  ডিসেম্বর সস্ত্রীক দিল্লি যান পিটার হাস। তার আগের দিন (২১ ডিসেম্বর) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তিনি প্রায় আধা ঘণ্টা বৈঠক করেন। এছাড়া গত ৩০ নভেম্বর পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। সে সময় তাদের মধ্যে হওয়া বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়।

বাংলাদেশের জাতীয় নির্বাচন কেন্দ্র করে কয়েক মাস ধরেই বেশ দৌড়ঝাপ করতে দেখা গেছে মার্কিন রাষ্ট্রদূতকে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তিনি।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত।

ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ ২০২৪ সালের ৭ জানুয়ারি।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights