বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
Homeবাংলাদেশজলবায়ু সম্মেলনে ‘জিসিএ’ অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ

জলবায়ু সম্মেলনে ‘জিসিএ’ অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ

আপডেট: ডিসেম্বর ৬, ২০২৩ ৯:৪০
প্রকাশ: ডিসেম্বর ৬, ২০২৩ ৯:৩৯

জনপ্রিয় খবর

জলবায়ু সম্মেলনে ‘জিসিএ’ অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ

দুবাইয়ে চলমান জলবায়ু সম্মেলনে (কপ–২৮) ইনোভেশন ইন ডেভেলপিং ফিন্যান্স শাখায় গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন (জিসিএ) অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ।

লোকাল লিড অ্যাডাপটেশন (এলএলএ) ক্যাটাগরিতে এ চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড পেয়েছে স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়ন করা স্থানীয় সরকার ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্প।

প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), সুইডেন, ডেনমার্ক, জাতিসংঘের মূলধন উন্নয়ন তহবিল (ইউএনসিডিএফ) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) এক অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে অভিযোজন ও সহনশীলতা বিনির্মাণে বাংলাদেশের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেয়া হয়।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয়ভাবে পরিচালিত সৃজনশীল, প্রশংসনীয় ও সম্প্রসারণযোগ্য প্রকল্পকে উৎসাহিত করার জন্য এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও সাধারণ মানুষকে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করার উদ্দেশ্যে ২০২২ সালে এ পুরস্কার চালু করা হয়।

অর্থায়ন বাড়াতে উদ্ভাবনী পদ্ধতির জন্য বাংলাদেশকে এই পুরস্কার দেয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ পুরস্কার গ্রহণ করেন।

বাংলাদেশের ৯টি প্রধান ঝুঁকিপূর্ণ জেলার প্রায় ২০ লাখ মানুষ এ প্রকল্পের আওতায় উপকৃত হয়েছে। প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আরও ভালোভাবে প্রস্তুত হওয়ার জন্য চার লাখের বেশি পরিবারকে ক্ষমতায়ন করা হয়েছে।

প্রকল্পের সুবিধাভোগী মানুষেরা এখন জলবায়ু-সহনশীল জীবিকায় বিনিয়োগ করতে পারেন। বৈচিত্র্যময় আয়ের উৎস বেছে নিতে পারেন। সেই সঙ্গে অভিযোজনের চর্চা বাড়ানোর জন্য বাজার এবং বিনিয়োগে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights