বুধবার, এপ্রিল ২২, ২০২৬
বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeবাংলাদেশসিইসির সঙ্গে আজ বৈঠক করবে ইইউ বিশেষজ্ঞ দল

সিইসির সঙ্গে আজ বৈঠক করবে ইইউ বিশেষজ্ঞ দল

আপডেট: ডিসেম্বর ৩, ২০২৩ ৭:০০
প্রকাশ: ডিসেম্বর ৩, ২০২৩ ৬:৫৯

জনপ্রিয় খবর

সিইসির সঙ্গে আজ বৈঠক করবে ইইউ বিশেষজ্ঞ দল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দুই মাসের মিশন নিয়ে বাংলাদেশে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের নির্বাচনী বিশেষজ্ঞ দল নির্বাচন কমিশনের (ইসি) সাথে বৈঠক করবে।

আজ রবিবার বেলা ১১টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশনের সবারই এই বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে।

ইসি সূত্রে জানা যায়, বৈঠকে ইইউ নির্বাচনী বিশেষজ্ঞ দলের প্রত্যেকেই উপস্থিত থাকবেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেনÑ ইলেকশন এক্সপার্ট ডেভিড নোয়েল ওয়ার্ড, ইলেকটোরাল এনালিস্ট আলেকজান্ডার ম্যাটাস ও সুইবেস শার্লট এবং লিগ্যাল এক্সপার্ট রেবেকা কক্স। বাংলাদেশে এবারের নির্বাচনে পূর্ণাঙ্গ কোনো পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইইউ। এর আগে গত ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানায় ইউরোপের ২৭ দেশের এই জোট। চিঠিতে ইইউ জানিয়েছিল, বাংলাদেশে নির্বাচনের যথাযথ পরিবেশ নেই। তাই বাংলাদেশে তারা নির্বাচন পর্যবেক্ষণে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না। সেই চিঠিতে বাংলাদেশে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠানোর মতো তহবিল না থাকার বিষয়টিও উল্লেখ করেছিল ইইউ। জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে গত  ২৯ নভেম্বর যৌথসভা করে ইইউ। বৈঠকে সংস্থাটির ১০ প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তারা অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দেয় ইসিকে।

দ্বাদশ সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম দাখিলের শেষ হয়েছিল গত ৩০ নভেম্বর। সেখানে ৩০ রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ২৭১৩ জন মনোনয়ন ফরম জমা দেয়। জমা দেয়া মনোনয়ন ফরম যাচাই-বাছাই চলবে ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights