সোমবার, জুন ১, ২০২৬
সোমবার, জুন ১, ২০২৬
Homeবাংলাদেশটঙ্গীতে কাভার্ডভ্যানে আগুন, চালককে খুঁজছে পুলিশ

টঙ্গীতে কাভার্ডভ্যানে আগুন, চালককে খুঁজছে পুলিশ

প্রকাশ: নভেম্বর ৩০, ২০২৩ ৯:৪৭

জনপ্রিয় খবর

টঙ্গীতে কাভার্ডভ্যানে আগুন, চালককে খুঁজছে পুলিশ

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ছবি: ফায়ার সার্ভিস

গাজীপুরের টঙ্গীতে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার পর চালককে না পেয়ে তাকে খুঁজতে অভিযান চালাচ্ছে পুলিশ।

আজ বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় টঙ্গীর মেঘনা রোডে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস মিডিয়া সেলের উপসহকারী পরিচালক শাহজাহান সিকদার জনতা মেইলেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ১০টা ২০ মিনিটে টঙ্গী ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুলিশি নিরাপত্তায় অগ্নিনির্বাপণের কাজ করছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঘটনার পর কাভার্ডভ্যানটির চালক ও মালিককে পাওয়া যায়নি। তাদের খুঁজছে পুলিশ।’

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে ৪-৫ জন দুর্বৃত্ত পেট্রল ঢেলে কাভার্ডভ্যানটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।

কাভার্ডভ্যানটি গত কয়েকদিন ধরে ওই এলাকার শাখা সড়কের পাশে চালক রেখে দিয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights