বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeবাংলাদেশসাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশ: আগস্ট ১৫, ২০২৫ ৭:৩৯

জনপ্রিয় খবর

সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) দেওয়া বাণীতে তিনি এ আহ্বান জানান।দেশের সনাতন ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সম্প্রীতির এই বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর।

তিনি বলেন, ধর্মাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি ‘শুভ জন্মাষ্টমী’ হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। শ্রীকৃষ্ণ যেখানেই অন্যায়-অবিচার দেখেছেন, সেখানেই অপশক্তির হাত থেকে শুভশক্তিকে রক্ষার জন্য আবির্ভূত হয়েছেন।

ড. ইউনূস বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য। আবহমানকাল থেকে এ দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে। শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

বাণীতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights