বুধবার, এপ্রিল ২২, ২০২৬
বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeবৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে এখন ২০ বিলিয়ন ডলারের নিচে

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে এখন ২০ বিলিয়ন ডলারের নিচে

আপডেট: ডিসেম্বর ৩, ২০২৩ ১০:৫৭
প্রকাশ: নভেম্বর ৮, ২০২৩ ১:৩৭

জনপ্রিয় খবর

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে এখন ২০ বিলিয়ন ডলারের নিচে

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের কারণে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত ২০ বিলিয়ন (দুই হাজার কোটি) মার্কিন ডলারের নিচে নেমে এসেছে। এই দফায় সেপ্টেম্বর-অক্টোবর মাসের আমদানি দায় বাবদ আকুকে ১২১ কোটি ডলার দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে গতকাল মঙ্গলবার আকুর এই দায় সমন্বয় করা হয়েছে। এরপর রিজার্ভ কত হয়েছে, তার সঠিক হিসাব পাওয়া যাবে আজ বুধবার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক জনতা মেইলকে বলেন, আকুর বিল পরিশোধ হয়েছে। তবে সময়ের পার্থক্যের কারণে আজ জানা যাবে রিজার্ভ কত।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights