শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeবাংলাদেশমৌলভীবাজারে সীমান্ত দিয়ে ৮৩ জনকে পুশ ইন বিএসএফের

মৌলভীবাজারে সীমান্ত দিয়ে ৮৩ জনকে পুশ ইন বিএসএফের

প্রকাশ: জুলাই ৩, ২০২৫ ৯:০৯

জনপ্রিয় খবর

মৌলভীবাজারে সীমান্ত দিয়ে ৮৩ জনকে পুশ ইন বিএসএফের

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর রাতে বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ৪৮ জনকে পুশইন করেছে বিএসএফ।

এদিকে একই দিন ভোর রাতে শ্রীমঙ্গলের কাকমারা সীমান্ত দিয়ে ২৩ জন, কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে পাঁচজন ও কমলগঞ্জের ধলই সীমান্ত দিয়ে পাঁচজন পুশইন করেছে বিএসএফ।

বিজিবির পৃথক তিনটি ব্যাটলিয়ন সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় অপরিচিত কিছু নারী পুরুষ ঘুরাফেরা করতে দেখে তাদের আটক করা হয়। এদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলায়। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদসহ সব প্রক্রিয়া শেষ করে তাদের আত্মীয়স্বজনের মাধ্যমে নিজ নিজ ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে।

মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে এ পর্যন্ত ৫০১ জনকে পুশইন করেছে বিএসএফ।

৫২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটকদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় বলে জানা গেছে।

অপরদিকে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, সকালে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে আরও ২৩ জনকে পুশ ইন করেছে বিএসএফ। প্রাথমিকভাবে তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় বলে জানা গেছে।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights