শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeবাংলাদেশনির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য নয়: অর্থ উপদেষ্টা

নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য নয়: অর্থ উপদেষ্টা

প্রকাশ: জুলাই ১, ২০২৫ ৩:০৮

জনপ্রিয় খবর

নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য নয়: অর্থ উপদেষ্টা

মঙ্গলবার (১ জুলাই) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য অর্থের যে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেখানে আমরা কোনো কার্পণ্য করব না।

এদিকে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ডিএপি, ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এলএনজির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বাইরেও রংপুরে ৩০টি স্কুল রিনভেন্ট করার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে।

গ্যাস সংকটের কারণে সার উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়ে এই উপদেষ্টা বলেন, এলএনজি এলে আমরা হয়তো সারের সরবরাহ বাড়াতে পারবো।

তবে এবারের বৈঠকে জ্বালানী তেল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগের বৈঠকে ইরান-ইসরাইল যুদ্ধের কারণে জ্বালানী তেল নিয়ে অনেকটা শঙ্কার কথা জানালেও যুদ্ধ থেমে যাওয়ায় এ বিষয়ে অনেকটা ভারমুক্ত বলে মনে হয়েছে কমিটির সদস্যদের।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights