সোমবার, অক্টোবর ৫, ২০২৬
সোমবার, অক্টোবর ৫, ২০২৬
Homeবাংলাদেশদাঁড়ালেই ৫ হাজার টাকার মামলা

দাঁড়ালেই ৫ হাজার টাকার মামলা

প্রকাশ: ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৬:৪৪

জনপ্রিয় খবর

দাঁড়ালেই ৫ হাজার টাকার মামলা

রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চালকরা মামলা দিয়ে হয়রানি না করা এবং পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

জানা যায়, নগরীর কোতোয়ালি থেকে চকবাজার পর্যন্ত প্রায় অর্ধশত গাড়ি (ম্যাক্সিমা) চলাচল করে। দ্রুত চলে এবং গন্তব্যে পৌঁছাতে কম সময় লাগার কারণে চকবাজারের বাসিন্দারা এ তিন চাকার যান ব্যবহার করেন। তাছাড়া এ রুটে ছোট মিনিবাসও চলাচল করে। তবে সংখ্যায় কম।

একাধিক চালক অভিযোগ করে বলেন, সারা দিন গাড়ি চালিয়ে দুই হাজার টাকাও উঠছে না। সড়কে চলাচল করার জন্য ট্রাফিক পুলিশকে চাঁদা দিতে হচ্ছে। দাঁড়ানোর নির্দিষ্ট জায়গা না থাকায় কোতোয়ালি মোড়ে দাঁড়াতে হয়। তখন পুলিশ এসেই নো পার্কিং মামলা দিয়ে দেয়। এছাড়াও লাইসেন্স, গাড়ির ট্যাক্স-টোকেনসহ কাগজপত্র ঠিক থাকার পরও ট্রাফিক পুলিশ মামলা দিচ্ছে। আমাদের দাবি সড়কে এসব হয়রানি বন্ধ করতে হবে। পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করে দিতে হবে।

এদিকে, হয়রানিমূলক মামলা কিংবা চাঁদা দাবির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করে নগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মারিফুল করিম বলেন, এ মুহূর্তে পুলিশ হয়রানিমূলক মামলা করবে কিংবা চাঁদা দাবি করবে, এমন সুযোগ নেই। তারপরও এ বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করা হবে।

চালকদের সড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে কোতোয়ালি থেকে লালদীঘি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কের মাঝখানে অটোরিকশা রেখে বিক্ষোভ শুরু করেন চালকরা। পরে পুলিশ এসে সড়ক নিয়ন্ত্রণে নেয়।

কোতোয়ালি থানার ওসি মো. আবদুল করিম বলেন, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চালকদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। আপাতত সড়ক থেকে চালকরা উঠে গেছেন। যান চলাচল শুরু হয়েছে।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights