শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeবাংলাদেশঘাটতি মেটাতে কিছু পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে: খাদ্য উপদেষ্টা

ঘাটতি মেটাতে কিছু পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে: খাদ্য উপদেষ্টা

প্রকাশ: জানুয়ারি ১৩, ২০২৫ ২:৫৯

জনপ্রিয় খবর

ঘাটতি মেটাতে কিছু পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে: খাদ্য উপদেষ্টা

সোমবার (১৩ জানুয়ারি) সকালে মাদারীপুর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি। এ বছরে অকাল বন্যায় আমন ফসলের ক্ষতি হয়েছে উল্লেখ করে আলী ইমাম মজুমদার বলেন, এতে খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে ছিল। সেই ঘাটতি পূরণের জন্য বর্তমান সরকার চেষ্টা চালাচ্ছে। বিদেশ থেকে খাদ্য আমদানির ব্যবস্থা করা হয়েছে। আগামীতে ভালো ফসল হবে, ইরি ধানের বাম্পার ফলন হলে চাল বিদেশ থেকে আমদানি করতে হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব বিদেশ থেকে খাদ্য আমদানি করা, দেশের বিভিন্ন স্থানে সেই খাদ্য সঠিকভাবে পৌঁছানো। দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে আমদানি কার্যক্রম সহায়ক হবে।

খাদ্য উপদেষ্টা আরও বলেন, ওএমএসের সুবিধা বাড়ানোর চিন্তা করা হচ্ছে। এরই মধ্যে প্রতি উপজেলায় ২ টন করে চাল দেওয়া হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচিতে আগামী ২ মাস দেশের ৫০ লাখ উপকারভোগী মাত্র ১৫ টাকা কেজিতে ৩০ কেজি করে চাল পাবেন।

খাদ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খাদ্য মন্ত্রণালয়ের কিছু অনিয়ম রয়েছে, সেই সম্পর্কে দুদক অনুসন্ধান করছে। ভবিষ্যতে এ অনুসন্ধান চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, মাদারীপুরের জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার, পুলিশ সুপার মো. সাইফুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. হাবিবুল আলম প্রমুখ।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights