শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeবাংলাদেশসড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ নিহত ২

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ নিহত ২

আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৪ ১০:১২
প্রকাশ: ডিসেম্বর ২৪, ২০২৪ ৮:০৫

জনপ্রিয় খবর

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ নিহত ২

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মোল্লারচর এলাকায় মদনগঞ্জ-নরসিংদী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও গ্রামের সৈয়দ ইসলামের ছেলে সোহান (২৮) ও একই এলাকার পঁচু মিয়ার নাতি উজ্জ্বল। নিহত সোহান সোনারগাঁ সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোনারগাঁ থেকে তিন যুবক মোটরসাইকেলে নরসিংদী জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। তারা আড়াইহাজার উপজেলার মোল্লারচর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি নসিমন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল উলটে তিন আরোহী রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই সোহান ও উজ্জ্বল নামে দুজন মারা যান। গুরুতর আহত অবস্থায় মিঠু নামে আরেকজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।

তিনি বলেন, খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ নিহত দুজনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights