শুক্রবার, মে ১, ২০২৬
শুক্রবার, মে ১, ২০২৬
Homeবাংলাদেশঘন কুয়াশায় বন্ধ থাকার পর দুই নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় বন্ধ থাকার পর দুই নৌপথে ফেরি চলাচল শুরু

আপডেট: ডিসেম্বর ২২, ২০২৪ ৫:৫৮
প্রকাশ: ডিসেম্বর ২২, ২০২৪ ৫:৫৩

জনপ্রিয় খবর

ঘন কুয়াশায় বন্ধ থাকার পর দুই নৌপথে ফেরি চলাচল শুরু

রোববার (২২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়।বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ভোর ৫টার দিকে নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। যার কারণে সকাল সাড়ে ৬টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, দুর্ঘটনা এড়াতে ভোর থেকে দুটি নৌপথেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights