বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeজেলার খবরঝালকাঠিতে জাল টাকাসহ কারারক্ষী আটক

ঝালকাঠিতে জাল টাকাসহ কারারক্ষী আটক

প্রকাশ: ডিসেম্বর ২৯, ২০২৩ ২:২৬

জনপ্রিয় খবর

ঝালকাঠিতে জাল টাকাসহ কারারক্ষী আটক

ঝালকাঠির নলছিটিতে জাল টাকাসহ মো. জাফর (৪৫) নামে এক কারারক্ষীকে পুলিশ আটক করেছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মগড় ইউনিয়নের আমিরাবাদ বাজার থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ টাকার ৬টি এবং ১০০০ টাকার ২টি নোট উদ্ধার করা হয়েছে।

আটক মো. জাফর ঝালকাঠি জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত আছেন। বাড়ি বরিশালের কোতোয়ালি থানার চন্ডিপুর গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. মুরাদ আলী।

ওসি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় জাল টাকা লেনদেন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নলছিটি থানা-পুলিশ অভিযান চালিয়ে আমিরাবাদ বাজার থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights