বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
Homeবাংলাদেশইসিকে ৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ইসিকে ৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশ: ডিসেম্বর ৬, ২০২৩ ৭:৪১

জনপ্রিয় খবর

ইসিকে ৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে সারাদেশে সব থানার ওসিদের পর্যায়ক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। তারই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিতে ৩৩৮ থানার ওসির বদলির তালিকা পাঠানো হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাঠানো হয়। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করতে গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। চিঠিতে ইসি নির্দেশনা দেয়, এক কর্মস্থলে ছয় মাসের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে এমন ওসিদের অন্যত্র বদলি করতে হবে।

রাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে তাদের অন্য জেলায়/অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করা প্রয়োজন। এ অবস্থায় উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে বিনীত অনুরোধ করা হলো।

সেই অনুযায়ী বদলি করার জন্য ওসিদের তালিকা দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights