মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Homeখেলাশ্রীলঙ্কার কল্যাণে দেখতে পাবেন বাংলাদেশের সুপার ফোরে খেলা

শ্রীলঙ্কার কল্যাণে দেখতে পাবেন বাংলাদেশের সুপার ফোরে খেলা

প্রকাশ: সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৭:২৫

জনপ্রিয় খবর

শ্রীলঙ্কার কল্যাণে দেখতে পাবেন বাংলাদেশের সুপার ফোরে খেলা

আগামী ২০ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম সুপার ফোর ম্যাচ,যেখানে মুখোমুখি হবে শ্রীলঙ্কা। গ্রুপপর্বে এই দলের সঙ্গে বাংলাদেশের হারের পর এবার প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকবে।

লঙ্কা ম্যাচের পর কিছুটা বিশ্রাম নেবে বাংলাদেশ দল। পরবর্তী ম্যাচ ২৪ সেপ্টেম্বর, যেখানে তাদের প্রতিপক্ষ হবে টুর্নামেন্টের হট ফেবারিট ভারত। এর একদিন পর, ২৫ সেপ্টেম্বর, পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।


সব সুপার ফোর ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, পাকিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচ বাদে। টুর্নামেন্টের ফাইনালও ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের হয়ে লিটন দাসের নেতৃত্বে খেলোয়াড়রা প্রস্তুত, লক্ষ্য সুপার ফোর থেকে ফাইনালে পৌঁছানো। আর এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস, এছাড়া অনলাইনে টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস), টফি লাইভ ডট কম, এবং স্মার্ট টিভির মাধ্যমে (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন ও এলজি ওয়েবওএস) খেলা দেখা যাবে।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights