মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Homeআন্তর্জাতিকস্প্রি নদীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা উদ্ধার

স্প্রি নদীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা উদ্ধার

প্রকাশ: সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৭:১৬

জনপ্রিয় খবর

স্প্রি নদীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা উদ্ধার

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বার্লিনে ফিশারিনজেলে নির্মাণকাজের সময় বোমাটি উদ্ধার হয়। ডয়চে ভেলে জানায়, বোমাটি উদ্ধারের পর জনবহুল এই অঞ্চলটি ঘিরে ফেলে পুলিশ। বাড়ি বাড়ি গিয়ে মানুষকে অঞ্চল থেকে সরে যেতে বলে পুলিশ। তারা অস্থায়ী আশ্রয়ে ভিড় জমান।

স্থানীয় সংবাদপত্র জানিয়েছে, একটি টাউন হলে অস্থায়ী আশ্রয় শিবির করা হলে সেখানে অতিরিক্ত ভিড় হয়। এরপরে আরেকটি স্থানীয় স্কুলকেও অস্থায়ী আশ্রয় শিবিরে পরিণত করা হয়। এই অঞ্চলে বেশ কয়েকটি দূতাবাসও আছে।

পুলিশ জানায়, শুক্রবার বোমাটিকে নিষ্ক্রিয় করা হবে। ডুবুরিরাও আরও তল্লাশি চালাবেন। বোমাটি পানির চার মিটার গভীরে শ্যাওলা-জড়ানো অবস্থায় পড়ে আছে। ফলে সেটিকে নিষ্ক্রিয় করার কাজটা অনেক কঠিন হবে।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights