শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeজাতীয়আগামীকাল থেকে শুরু হচ্ছে ইউএনওদের প্রশিক্ষণ 

আগামীকাল থেকে শুরু হচ্ছে ইউএনওদের প্রশিক্ষণ 

আপডেট: অক্টোবর ১৯, ২০২৫ ১০:১৭
প্রকাশ: অক্টোবর ১৬, ২০২৫ ৪:৪৩

জনপ্রিয় খবর

আগামীকাল থেকে শুরু হচ্ছে ইউএনওদের প্রশিক্ষণ 

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নুসরাত আজমেরী হকের স্বাক্ষরিত চিঠি নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, আগামী ২০ অক্টোবর থেকে প্রশিক্ষণ শুরু করা হবে, যা চলবে আগামী ১১ নভেম্বর (সম্ভাব্য) পর্যন্ত। প্রশিক্ষণটি হবে ১২টি সেশনে দুই দিনব্যাপী। দুটি করে ব্যাচে মোট ৫০ জন উপজেলা নির্বাহী অফিসার (প্রতি ব্যাচে ২৫ জন) অংশগ্রহণ করবেন।

চিঠিতে সংযুক্ত তালিকা অনুযায়ী নির্ধারিত তারিখ ও সময়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকায় ব্যাচভিত্তিক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদেরকে নির্দেশক্রমে অনুমতি দেওয়া হয়েছে।

এই প্রশিক্ষণের মাধ্যমে উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ এই কর্মকর্তারা নির্বাচন ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ নিয়ে নিজেদের প্রস্তুত করতে পারবেন।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights