বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
Homeজাতীয়নির্বাচন পেছানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা

নির্বাচন পেছানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা

প্রকাশ: আগস্ট ১৯, ২০২৫ ১:৪৬

জনপ্রিয় খবর

নির্বাচন পেছানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি। তাই তারা রাজনৈতিক সুরে নানা বক্তব্য রাখছে। তবে জাতীয় নির্বাচনে নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়েই নির্বাচন সম্পন্ন করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।আইন উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সংস্কারে যেসব সুপারিশ এসেছে, এ বিষয়ে দুয়েক মাসের মধ্যেই আইন প্রণয়ন হবে। এ বিষয়ে আজ থেকেই কাজ শুরু হবে।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights