বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeজাতীয়নূরকে নিয়ে রনির মন্তব্য: প্রেস সচিব দিলেন যোগ্য জবাব

নূরকে নিয়ে রনির মন্তব্য: প্রেস সচিব দিলেন যোগ্য জবাব

প্রকাশ: জুলাই ৪, ২০২৫ ৪:০৩

জনপ্রিয় খবর

নূরকে নিয়ে রনির মন্তব্য: প্রেস সচিব দিলেন যোগ্য জবাব

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি সম্প্রতি বিভিন্ন টেলিভিশন টকশো ও ইউটিউব প্ল্যাটফর্মে অসত্য ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করছেন বলে অভিযোগ তুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রেস সচিব এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, বর্তমানে টিভি টকশো ও ইউটিউব ভিডিওতে মিথ্যাচার ও বিভ্রান্তির ‘একজন প্রধান উৎস’ হয়ে উঠেছেন রনি। সম্প্রতি টিভির একটি টকশোতে গোলাম মাওলা রনি দাবি করেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেন জনতার হাতে নিহত হয়েছেন।

এই মন্তব্যের কড়া সমালোচনা করে শফিকুল লেখেন, আমরা সবাই জানি, ১৯৮৭ সালের ১০ নভেম্বর জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনীর গুলিতেই শহীদ হয়েছিলেন নূর হোসেন। রনি কি এখন ইতিহাস থেকে এরশাদের অপরাধ মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন?

তিনি আরও লেখেন, ওই টকশোতে উপস্থাপক রনির এই বক্তব্যের কোনো প্রতিবাদ করেননি। দুঃখজনক বিষয় হলো, সময় টিভির সেই অনুষ্ঠানে উপস্থাপক এই নির্লজ্জ মিথ্যাচারের প্রতিবাদও জানাননি। যখন আপনি মিথ্যাবাদী ও বিভ্রান্তিকর বক্তব্যের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দেন, তখন আপনি নিজেও সেই অপরাধের অংশীদার হয়ে ওঠেন।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights