বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeজাতীয়পুলিশের কাছে ভারী মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের কাছে ভারী মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: জুন ১৪, ২০২৫ ১:২৫

জনপ্রিয় খবর

পুলিশের কাছে ভারী মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

শনিবার (১৪ জুন) সকাল ১১টায় রাজধানীর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর র‌্যাব-১ কার্যালয় পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মতো বিশেষায়িত একটি ইউনিটের কাছে ভারি অস্ত্র থাকবে। এপিবিএন, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়ন কাজ করছে সরকার।

তিনি বলেন, এপিবিএনের এখন একটা বড় সমস্যা গাড়ি। তাদের জন্য ২০০ গাড়ি আনা হচ্ছে। এছাড়া অন্যদের তুলনায় এপিবিএনের থাকার ব্যবস্থা ভালো। তবে থানা পুলিশের আবাসন অবস্থা খুবই খারাপ, তা নিরসনের চেষ্টা করা হচ্ছে।

যানজট নিরসনে চেষ্টা করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাধারণত একটি দেশের জন্য ২০ শতাংশ রাস্তা থাকতে হয়। কিন্তু আমাদের দেশে রাস্তা আছে ৭ শতাংশেরও কম। আবার গাড়ির সংখ্যাও দিন দিন বাড়ছে। এজন্য যানজটের সমস্যা থাকবে, আমরা তা নিরসনের জন্য কাজ করছি।

অন্তর্বর্তী সরকারের বিগত ১১ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দু-একটি ছোটখাটো ঘটনা ছাড়া বড় ধরনের কোনো সমস্যা হয় নাই। এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন করেছেন দেশবাসী।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights