বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeজাতীয়‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা

‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা

আপডেট: জানুয়ারি ১৯, ২০২৫ ৮:৫০
প্রকাশ: জানুয়ারি ১৯, ২০২৫ ৮:৪৩

জনপ্রিয় খবর

‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা

রোববার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল সাড়ে ৫টায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল যা ‘আয়নাঘর’ নামে পরিচিতি পেয়েছে সেগুলো পরিদর্শনের অনুরোধ জানিয়েছেন কমিশনের সদস্যরা।

প্রধান উপদেষ্টা ‘আয়নাঘর’ পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন ও অভয় পাবেন বলে জানান তারা। বৈঠকে কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনাও প্রধান উপদেষ্টাকে জানিয়েছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। এমনকি ছয় বছরের শিশুকেও গুমের বর্ণনা কমিশনের তদন্তে উঠে এসেছে বলে জানান তারা।

প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেন, ‘আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। আমি শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাব।’

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights