বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeজাতীয়এক কোটি ফ্যামিলি কার্ডধারীর ৩৭ লাখই ভুয়া!

এক কোটি ফ্যামিলি কার্ডধারীর ৩৭ লাখই ভুয়া!

প্রকাশ: জানুয়ারি ১৮, ২০২৫ ৪:২০

জনপ্রিয় খবর

এক কোটি ফ্যামিলি কার্ডধারীর ৩৭ লাখই ভুয়া!

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪-এর সিম্পোজিয়াম, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে মতবিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ‘সমাজে বৈষম্য তৈরি হয়েছে বলেই আন্দোলন হয়েছে। যা দূর করা সম্ভব নীতি পরিবর্তনের মাধ্যমে।’

করের বিষয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘প্রত্যক্ষ এবং পরোক্ষ দুধরনের করই গুরুত্বপূর্ণ এবং আরও বেশি গুরুত্বপূর্ণ হলো এর প্রয়োগ করা।

এ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক মন্দা থাকার পরও ব্যাংকগুলো গত ডিসেম্বরে অনৈতিকভাবে লাভ করেছে, বিষয়টা খতিয়ে দেখা উচিত।

মতবিনিময় সভায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমরা দেখে অবাক হয়ে গেছি- কীভাবে অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো হয়েছে। কর সংগ্রহ করতে হলে ক্রমান্বয়ে প্রত্যক্ষ কর প্রদানকারীর কাছে যেতে হয়। প্রত্যক্ষ কর আহরণের জন্য আমরা কোনো পরিকল্পনা দেখিনি। যারা কর দেয় না তাদের ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয় সেটা জানা যায়নি। বিষয়টা আমাদের চিন্তিত করেছে। আগামী গরমে জ্বালানি পরিস্থিতি আরও জটিল হবে, এই শঙ্কা করছি।

রেকর্ড পরিমাণ আমন উৎপাদন করেও সংগ্রহ অভিযানে সাফল্য নেই জানিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংগ্রহ অভিযানে আগে যেমন দুর্নীতি ছিল, তা এখনো আছে। কৃষক তার ফসলের সঠিক মূল্য পাচ্ছে না। সামাজিক সুরক্ষা বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights