সোমবার, অক্টোবর ৫, ২০২৬
সোমবার, অক্টোবর ৫, ২০২৬
Homeজাতীয়দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার

দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার

আপডেট: ডিসেম্বর ৯, ২০২৪ ৭:০৬
প্রকাশ: ডিসেম্বর ৯, ২০২৪ ১:১৩

জনপ্রিয় খবর

দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার

সোমবার সকাল ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেসে তিনি এ কথা বলেন।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আলী বলেন, ডিএমপির ওই সময়ের অপেশাদার আচরণের কারণে বদলি ও দোষী সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে হয়রানির ঘটনা বেড়েছে। যেসব লোকদের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত না হওয়া পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হবে না। একই সঙ্গে জুলাই অদ্ভুত্থানের পরে অধিকাংশ মামলা হয়েছে কোর্টের নির্দেশে। এখানে আসামি সংখ্যা ছিল ২০০ প্লাস।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেছেন, এদের মধ্যে হয়তো দেখা যাচ্ছে এসব মামলায় অনেকে জড়িত ছিল না গুটি কয়েক লোক জড়িত ছিল। কিন্তু এখন যেটা ঘটছে ওই মামলার বাদীরা একশ লোকের কাছে গিয়ে টাকা চাচ্ছে। এসব আসামিদের ভয়ের কিছু নাই, আমি তাদের এরেস্ট করবো না। তদন্তে যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতা আসবে আমরা শুধু তাদের গ্রেপ্তার করবো।

মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেসে আরও বলা হয়, নগরবাসীর সমস্যা ও অভিযোগ শুনতে ডিএমপি সদর দপ্তরে একটি অভিযোগ সেল খোলা হবে। পাশাপাশি দ্রুতই ওপেন ডে আয়োজন করে নগরবাসী সমস্যা ও পুলিশের সেবার পরামর্শ নেওয়া হবে।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights