বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeজাতীয়সাগরে গভীর নিম্নচাপ, ঘনীভূত হয়ে যে পথে এগোচ্ছে

সাগরে গভীর নিম্নচাপ, ঘনীভূত হয়ে যে পথে এগোচ্ছে

আপডেট: নভেম্বর ২৮, ২০২৪ ৬:৫১
প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৪ ৬:২১

জনপ্রিয় খবর

সাগরে গভীর নিম্নচাপ, ঘনীভূত হয়ে যে পথে এগোচ্ছে

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আবহাওয়ার ৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ (এক) নম্বর (পুনঃ) ১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়, পরবর্তীতে সেটি সুস্পষ্ট লঘুচাপ; নিম্নচাপ দশা পেরিয়ে মঙ্গলবার গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আরও শক্তি সঞ্চয় করে এ ঘূর্ণিবায়ুর চক্র বুধবার রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আভাস দিয়েছে ভারতের আবহাওয়া অফিস। গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘ফেনগাল’। নামটি প্রস্তাব করেছে সৌদি আরব।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights