শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeআন্তর্জাতিক৭১ আফগান শরণার্থী সড়ক দুর্ঘটনায় নিহত

৭১ আফগান শরণার্থী সড়ক দুর্ঘটনায় নিহত

প্রকাশ: আগস্ট ২০, ২০২৫ ৯:৫৩

জনপ্রিয় খবর

৭১ আফগান শরণার্থী সড়ক দুর্ঘটনায় নিহত

মঙ্গলবার (১৯ আগস্ট) পুলিশ জানায়, অতিরিক্ত গতির কারণে এবং চালকের অবহেলায় এ দুর্ঘটনা ঘটে। ফেরত আসা যাত্রীরা ইরান সীমান্তবর্তী ইসলাম কালা থেকে রাজধানী কাবুলের দিকে যাচ্ছিলেন।

হেরাত প্রদেশের কর্মকর্তারা জানান, ট্রাকের দুই যাত্রী ও মোটরসাইকেলের দুই আরোহীও নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বাসের যাত্রী।

তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদও নিশ্চিত করেছেন যে, নিহতরা ইরান থেকে ফেরত পাঠানো আফগান নাগরিক।

ইরান সম্প্রতি অনিবন্ধিত অভিবাসীদের দেশ ছাড়ার সময়সীমা বেঁধে দিয়েছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার (১৮ আগস্ট) ঘোষণা করেন, আগামী মার্চের মধ্যে আরও ৮ লাখ আফগানকে দেশ ছাড়তে হবে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, শুধু জুনের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৫০ হাজার আফগান ইরান থেকে ফেরত এসেছে। এর মধ্যে প্রতিদিন প্রায় ৪০ হাজার মানুষ সীমান্ত পাড়ি দিয়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ১৪ লাখ মানুষ পাকিস্তান ও ইরান থেকে আফগানিস্তানে ফিরতে বাধ্য হয়েছে।

দীর্ঘ যুদ্ধ, দারিদ্র্য ও বেকারত্বে জর্জরিত আফগানরা প্রতিবছর বিপুল সংখ্যায় ইরান সীমান্ত পাড়ি দিয়ে যায় কাজের সন্ধানে। নির্মাণশিল্পসহ নানা খাতে সস্তা শ্রমিক হিসেবে তাদের ব্যবহার করা হয়। কিন্তু ইরান ও পাকিস্তান থেকে ফেরত পাঠানো লাখো মানুষকে পুনর্বাসন করা আফগানিস্তানের তালেবান সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights