বুধবার, অক্টোবর ৭, ২০২৬
বুধবার, অক্টোবর ৭, ২০২৬
Homeআইন আদালতফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

প্রকাশ: অক্টোবর ৩১, ২০২৪ ৪:১৩

জনপ্রিয় খবর

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

আগামী সোমবার (৪ নভেম্বর) বিকেলে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) হাইকোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (৩০ অক্টোবর) হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. আতিকুস সামাদের স্বাক্ষরে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

ফুলকোর্ট সভা অনুষ্ঠান সংক্রান্ত সুপ্রিম কোর্টের জারি করা নথিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে প্রশাসন ভবন-৪ এর দোতলায় অবস্থিত কনফারেন্স রুমে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। এই সভায় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সে বিষয়েও আলোচনা হয়ে থাকে। পদাধিকারবলে প্রধান বিচারপতি এ সভায় সভাপতিত্ব করে থাকেন।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights